Wednesday, January 28, 2026
Magazine
HomeBTMA, BGMEA & BKMEAএটিইটি ঢাকা মহানগর কমিটিকে সংবর্ধনা

এটিইটি ঢাকা মহানগর কমিটিকে সংবর্ধনা

রিয়ান আল মামুন :

ইঞ্জিনিয়ার মোঃ শরীফুল ইসলাম খান এটিইটি (এসোসিয়েশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট) ঢাকা মহানগর কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় উত্তরা ১১ নং সেক্টর কল্যাণ সমিতি থেকে সংবর্ধনা দেওয়া হয়। ১৮ ই মার্চ সোমবার সন্ধ্যায় উত্তরা ১১ নং কল্যাণ সমিতির অফিসে নব নির্বাচিত কাউন্সিলর শরীফুর রহমান কে সংবর্ধনা অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়।

উল্লেখ্ যে ইঞ্জিনিয়ার মোঃ শরীফুল ইসলাম খান উত্তরা ১১ নং সেক্টর কল্যাণ সমিতির সহ-অর্থ সম্পাদক। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা ১ নং ওয়ার্ড এর কাউন্সিলর ও ১১ নং কল্যাণ সমিতির সভাপতি ও এটিইটি ঢাকা মহানগর কমিটির ইব্রাহিম খলিল, কামাল হোসেন, তারেক, রিয়ান আল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনা করেন ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম খান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related News

- Advertisment -

Most Viewed